All news

প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন অসহায় ১৫

নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ

বগুড়ার শেরপুরে অসহায়-দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। এর আগে তাদের বিনা খরচে তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হয়। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও দেশবরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ১৫ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন। ইমদাদুল হক মিলন বলেন, ‘শুভসংঘ সব সময় দেশের মানুষের পাশে রয়েছে।

এর ধারাবাহিকতায় উপজেলায় অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। মূলত দেশের অসচ্ছল নারীদের সচ্ছল করাই বসুন্ধরা শুভসংঘের লক্ষ্য। শুভসংঘ করোনাকালে প্রায় এক কোটি পরিবারকে সহায়তা দেয়। স্কুল-কলেজ পর্যায়ে ছাত্র-ছাত্রীদের বৃত্তি দেওয়া হচ্ছে।’
এদিকে সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন ওইসব অসচ্ছল নারীরা। সেলাই মেশিন পেয়ে বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

কালের কণ্ঠের শেরপুর উপজেলা প্রতিনিধি আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, দৈনিক সমকাল উওরাঞ্চল প্রতিনিধি লিমন বাশার, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বসুসন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, শেরপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারী, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনু, সহ-সভাপতি শাহনাহ পারভীন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক প্রমুখ।

SOURCE : কালের কণ্ঠ