গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ ও সেবার মাধ্যমে বসুন্ধরা গ্রুপ দেশের ভোক্তাদের যে আস্থা অর্জন করেছে, তা সর্বজনবিদিত। সম্প্রতি ব্র্যান্ড অনুসরণযোগ্যতা, ভোক্তাদের পছন্দ, অনন্যতা, উদ্ভাবন এবং ভোক্তা আস্থার মতো উল্লেখযোগ্য সব মানদণ্ডের ভিত্তিতে বসুন্ধরা গ্রুপ পেল ‘দ্য ইকোনমিক টাইমস বেস্ট ব্র্যান্ডস ২০২১’-এর স্বীকৃতি।
ভারতীয় গণমাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠান প্রথমবারের মতো বাংলাদেশ অংশে করা একটি গবেষণার মধ্য দিয়ে জনপ্রিয় ব্র্যান্ড বসুন্ধরাকে এই স্বীকৃতি দেয়। গত ৩০ সেপ্টেম্বর এক ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয়।
দ্য ইকোনমিক টাইমস বিভিন্ন সময় দক্ষিণ এশিয়ার দেশগুলোর ব্যাবসায়িক ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটি এর আগে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জরিপ চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডকে স্বীকৃতি দিয়েছে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ বসুন্ধরাকে এই স্বীকৃতি দেওয়া হয়।
ইকোনমিক টাইমসের মূল্যায়নে বলা হয়, বাংলাদেশে ব্র্যান্ড মূল্যে শক্তিশালী অবস্থানে রয়েছে বসুন্ধরা গ্রুপ। এ প্রতিষ্ঠানের পণ্য ভোক্তাদের পছন্দ। এর যেমন অনন্যতা রয়েছে, তেমনি নিত্যনতুন উদ্ভাবনেও এগিয়ে যাচ্ছে। এর ফলে বসুন্ধরা গ্রুপের পণ্য এখন ভোক্তাদের আস্থার প্রতীক।
SOURCE : যায়যায়দিনবসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন