তৃণমূলে সহজে ও বিনামূল্যে বিভিন্ন জটিল রোগের চিকিৎসাসেবা পৌঁছে দিতে গতকাল মাগুরার বেলনগর গ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে আফরোজা বেগম জেনারেল হাসপাতাল মানিকগঞ্জ এবং আফরোজা বেগম ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। যার সহযোগিতায় ছিল রোটারি ক্লাব অব ঢাকা মেগাসিটি। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি গাইনোকোলোজি ও চক্ষু পরীক্ষাসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা এবং ওষুধ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাসিমুল হাই, বসুন্ধরা হাসপাতাল প্রকল্পের সমন্বয়ক আশিকুর রহমান, বিডি ফাইন্যান্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর রোটারিয়ান কায়সার হামিদ লোভন, রোটারিয়ান আসমা রহমান তানিয়া, আফরোজা বেগম ডায়াগনস্টিক সেন্টার বসুন্ধরার অপারেশন ম্যানেজার নার্গিস আক্তার চৈতি প্রমুখ। বেলনগর গ্রামের সেবাগ্রহিতা রুমা খাতুন নামে একজন প্রসূতি বলেন, ঢাকা থেকে ডাক্তার এসে আমাদের ফ্রি মেডিকেল চিকিৎসা ও ওষুধ দিয়েছে। এতে আমরা খুশি। কারণ অর্থিক অসুবিধার কারণে ঢাকায় গিয়ে বড় ডাক্তার দেখানো আমাদের পক্ষে সম্ভব নয়। গ্রামের ৩ শতাধিক রোগীকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে। এতে আমাদের গ্রামের অসহায় মানুষ উপকৃত হয়েছেন।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনবসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন