বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ও গুণী সাংবাদিকদের সম্মাননা একটি ব্যতিক্রমী উদ্যোগ। যা দেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।
বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা।
সোমবার (৩০ মে) রাতে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা- আইসিসিবিতে আয়োজিত বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ অনুষ্ঠানের অংশ নিয়ে অতিথিরা এসব কথা বলেন।
বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ আয়োজক কমিটির আহ্বায়ক ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম ও ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’-এর জুরি বোর্ডের প্রধান অধ্যাপক ড. মো. গোলাম রহমান।
এ বিষয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক মো. বজলুর রহমান বাংলানিউজকে বলেন, বসুন্ধরা গ্রুপের এ বিশাল আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আর যারা আজকে অ্যাওয়ার্ড পাচ্ছেন তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। বসুন্ধরা গ্রুপ আজ ঘোষণা দিলো যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এটাকে স্বাগত জানাই। বিশাল এই উদ্যোগ বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আজকে এই পুরষ্কার সাংবাদিকদের বস্তুনিষ্ঠ কাজে উৎসাহ প্রদান করবে। ভবিষ্যতে তারা আরও ভালো কাজ করবে বলে আশা করছি।
ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জাকারিয়া দেওয়ান নাইমুল ইসলাম শাহিন বাংলানিউজকে বলেন, বসুন্ধরা কর্তৃপক্ষ যে মিডিয়া অ্যাওয়ার্ডের আয়োজন করেছেন সেটা আসলেই উল্লেখযোগ্য ও মাইলফলক হয়ে থাকবে। একটা পেশাকে যখন সম্মান করা হয় তখন কাজ করার আগ্রহ বাড়ে। কোভিডের পর এরকম একটি অনুষ্ঠান করায় আমি তাদের সাধুবাদ জানাই।
এফবিসিসিআইয়ের পরিচালক নাসিম মজুমদার বাংলানিউজকে বলেন, দেশের সাংবাদিকদের কাজের স্বীকৃতি দেওয়া অত্যন্ত প্রশংসার কাজ। বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগ জন্য সবার কাছে মাইলফলক হয়ে থাকবে। বসুন্ধরা আসলেই বিশাল আয়োজন করেছে। আমি প্রথমে বুঝতে পারিনি বসুন্ধরা এতো বড় আয়োজন করছে। অত্যন্ত সুন্দর আয়োজন করেছে। ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায়সহ আরেও বড় আয়োজন করবে বলে আশা করছি।
ডাচ বাংলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. আনোয়ার সাখাওয়াত আফসার বাংলানিউজকে বলেন, বসুন্ধরা দেরিতে হলেও যে উদ্যোগ নিয়েছেন সেটা অত্যন্ত প্রশংসার। তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। যারা এ পেশায় আছেন তারা জীবনকে ঝুঁকিতে রেখে কাজ করে যাচ্ছেন তাদের আজকে পুরস্কৃত করায় আনন্দিত। বসুন্ধরা গ্রুপের দেখা দেখি যদি অন্যান্য শিল্পগোষ্ঠী এধরনের উদ্যোগ নেয় তাহলে সাংবাদিকদের কাজের আগ্রহ বাড়বে এবং মর্যাদাও বাড়বে বলে আশা করছি। বসুন্ধরা গ্রুপ এটার ধারাবাহিকতা রাখবে বলে আশা করছি।
নভোএয়্যারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বাংলানিউজকে বলেন, বসুন্ধরার এ মিডিয়া অ্যাওয়ার্ড একটি ব্যতিক্রমী উদ্যোগ অবশ্যই। অত্যন্ত চমৎকার একটি আয়োজন করেছে বসুন্ধরা। আয়োজনটি এতো বিশাল হবে সেটা আমি অনুমান করতে পারিনি। তবে আমাদের দেশের বরেণ্য ও স্বনামধন্য সাংবাদিকদের যে একটা সম্মাননা দেওয়া হচ্ছে। এটা সংবাদ পত্র ও সাংবাদিকদের জন্য মাইলফলক হয়ে থাকবে। এ ধরনের অনুষ্ঠানের উদ্যোগ বা সাংবাদিকদের কাজের যে একটা মূল্যায়ন হচ্ছে সেটা ধারাবাহিকভাবে হয় আমি সেই আশাই প্রকাশ করছি।
বাজুসের ট্রেজারার উত্তম বনিক বাংলানিউজকে বলেন, অসাধারণ একটি অনুষ্ঠানের আয়োজন করেছে বসুন্ধরা গ্রুপ। সাংবাদিকদের যদি উৎসাহিত না করা হয়, তাহলে ভালো সাংবাদিক আসবে না। এজন্য বসুন্ধরা গ্রুপতে ধন্যবাদ এ ধরনের একটি পরিচ্ছন্ন আয়োজনের জন্য। এটি প্রথম অনুষ্ঠান আশা করছি বসুন্ধরা গ্রুপ এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা রাখবে।
SOURCE : Banglanews24বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ
Bashundhara Group Distributes Over 6,000 Copies of the Holy Quran Among Students
খুলনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 60 Underprivileged Women in Khulna
অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 20 Underprivileged Women in Abhaynagar