মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুড়ি ইউনিয়নের সহস্রাধিক নারী, পুরুষ ও শিশু পেয়েছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা। বসুন্ধরা ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান আফরোজা বেগম জেনারেল হাসপাতাল এ আয়োজন করে। সিংজুড়ি ইউনিয়নের বৈকুণ্ঠপুর খাগ্রাটা দাখিল মাদরাসা প্রাঙ্গণে গতকাল দিনভর স্বাস্থ্যসেবা কার্যক্রম চলে। সরেজমিন দেখা যায়, লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে মানুষ সেবা নিচ্ছেন। এক যোগে তিনটি বুথ থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন রোগীরা।
বিনামূল্যে চিকিৎসা নিতে আসা আয়শা বেগম (৬৬) বলেন, ‘বাড়ির কাছে ডাক্তার আসায় অনেক সুবিধা হইল। শহরে আসা-যাওয়া কত খরচ। আবার ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। এরকম হলে ভালোই হয়।’ বারেক মোল্লা (৭০) বলেন, ‘অনেক দিন ধরে গিরায় ব্যথা। টাকার জন্য চিকিৎসা হচ্ছিল না। বাড়ির কাছে ডাক্তার আসায় চিকিৎসা নিলাম। বসুন্ধরা প্রতি বছর আমাদের শীতের সময়, করোনার সময় কতকিছু দিয়েছে। দোয়া করি আল্লাহ তাদের ভালো করুক।’
আফরোজা বেগম জেনারেল হাসপাতালের অ্যাডমিন ম্যানেজার কাজী তাওহীদ বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস টেস্ট, ব্লাড প্রেসার চেকসহ বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। চিকিৎসক হিসেবে পরামর্শ দিচ্ছেন ডা. সিরাজুল ইসলাম, নিসিতা রহমান প্রিতি ও তোলা ইসলাম। তিনি জানান, আফরোজা বেগম জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। যাতে গরিব মানুষ চিকিৎসাসেবা পান।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনবসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন