বসুন্ধরা গ্রুপের ব্যাবসায়িক শাখা টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড (টিএসএলএল) ও বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেডকে সম্মাননা দিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। বন্দরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার বন্দর জেটির স্টাফিং অ্যান্ড আনস্টাফিং শেডে আয়োজিত সভায় এই সম্মাননা দেওয়া হয়। মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের হেড অব শিপ অপারেশন অ্যান্ড এজেন্সি ক্যাপ্টেন মো. মাহবুবুল আলমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, সদস্য (অর্থ, যুগ্ম সচিব), কাজী আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন, যুগ্ম সচিব) ড. এ কে এম আনিসুর রহমান, বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের হেড অব শিপ অপারেশন অ্যান্ড এজেন্সি ক্যাপ্টেন মো. মাহবুবুল আলম বলেন, ‘বসুন্ধরা গ্রুপের অব্যাহত সাফল্য ও দেশের উন্নয়নে অবদান রাখার এ ধারাবাহিকতায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ২০২৩-২৪ অর্থবছরে টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড মোংলা বন্দরে প্রায় ৫০টি মাদার ভ্যাসেল পরিচালনা করেছে। এ কার্যক্রমের মাধ্যমে মোংলা বন্দর কর্তৃপক্ষকে টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড প্রায় ১৩ কোটি টাকার রাজস্ব দিয়েছে।’ এ ছাড়া বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড (বিএমটিএল) গত অর্থবছরে সর্বাধিক কয়লা আমদানির জন্য সেরা আমদানিকারক প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে মোংলা বন্দরে বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড আরো প্রায় ১৩ কোটি টাকার রাজস্ব যোগ করেছে।
উল্লেখ্য, পর পর দ্বিতীয়বারের মতো বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড এবং টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড এ সম্মান পেল।
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন