করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ ।এর অংশ হিসেবে রোববার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে নৌবাহিনীর সদর দফতরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর কাছে ৫০ হাজার মাস্ক, ৫০০ পিপিই ও দুই ট্রাক (৭০০ প্যাকেট) খাদ্যসামগ্রী হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর ও গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীর।এর আগে গত বৃহস্পতিবার সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরকে এক হাজার পিপিই ও ৫০ হাজার মাস্ক দেয় বসুন্ধরা গ্রুপ।এছাড়া, গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) ২৫ হাজার মাস্ক দেয় প্রতিষ্ঠানটি।শনিবার সকাল ১১টার দিকে ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. সাইফুল হকের কাছে ২৫ হাজার মাস্ক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীর।
অন্যদিকে, গত ২৯ মার্চ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর প্রধানমন্ত্রীর করোনা মোকাবিলার তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রাজধানীর দুস্থ ও নিম্ন আয়ের অনেক পরিবারকে খাদ্য সহায়তাও দেওয়া হচ্ছে।
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন