দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। উত্তরের হিমেল বাতাসে জেলায় জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এবার দুঃস্থ-অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ দেবীগঞ্জ উপজেলা শাখা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন শুভসংঘের বন্ধুরা। প্রচণ্ড শীতে কম্বল পেয়ে খুশি এলাকার মানুষ। তারা বলছেন, এবার শীতে কেউ খোঁজ না নিলেও বসুন্ধরা শুভসংঘের কম্বল পেয়ে খানিকটা হলেও আরাম পাবেন। শীতার্তদের মধ্যে বুলবুল নামের একজন বলেন, ‘তোমরা খুঁজি খুঁজি কম্বল দেছেন। খুব ভালো লাগিল। তোমার কম্বল পায়ে কিছুটা আরাম হবে বাড়ে। আল্লাহ তোমার ভালো করুক।’ কম্বল পেয়ে বৃদ্ধা আম্বিয়া বলেন, ‘বাবা মোর কোনো ছোয়া-পোয়া নাই, হামি গরিব একজন মানুষ কাথা কম্বল ঘরোত নাই তোমরা যে মোক কম্বল খান দিলেন এতে মোর অনেক উপকার হইল।’ বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. নিয়াজ আহসান নিশাতের নেতৃত্বে অন্যান্যদের সঙ্গে কম্বল বিতরণে অংশ নেন নাহিদ সিদ্দিক বাপ্পি, জয় রায়, ইমরান সহ শুভসংঘের স্বেচ্ছাসেবী বন্ধুরা।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনবসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন