নতুন নকশা করা বক্সে ফেসিয়াল টিস্যু বাজারে এনেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। আধুনিক জীবনশৈলী ও অফিশিয়াল ডেকোরেশনের সঙ্গে মানানসই নানা ধরনের নকশার পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসের মোটিভ বা বিষয়বস্তুও স্থান পেয়েছে টিস্যুর বক্সে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের মোটিভ নিয়ে দুই ধরনের ফেসিয়াল টিস্যু বক্স বাজারে আনা হয়েছে। জাতীয় পতাকায় ব্যবহূত লাল-সবুজ রঙের প্রাধান্য রয়েছে বক্স দুটির নকশায়। এ ছাড়া ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগের বহিঃপ্রকাশ হিসেবে ব্যবহূত বিভিন্ন ইমোজি বা ইমোটিকন নিয়েও সিরিজ বক্স টিস্যু বাজারে ছাড়া হয়েছে। এর আগেও ফলমূলের ছবিসহ সিরিজ বক্স টিস্যু বাজারে এনেছে দেশের শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের এই প্রতিষ্ঠানটি। গতকাল বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২-তে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান বলেন, ‘আমরা কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীর ক্রেতা বা ভোক্তার জন্য পণ্য উৎপাদন করতে চাই না।
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন