ইনকিলাব ডেস্ক : প্রত্যন্ত এলাকায় বসুন্ধরা এলপি গ্যাসের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে ২১ জানুয়ারি শাহজালাল উপশহর, সিলেটের একটি অভিজাত হোটেলে পরিবেশকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রæপ-এর সম্মানিত ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। অনুষ্ঠানের শুরুতে সিলেটের বসুন্ধরা এলপি গ্যাস পরিবেশকদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা দেওয়া হয়। প্রধান অতিথি তাঁর উদ্বোধনী বক্তব্যে বসুন্ধরার সাফল্যে সবার সহযোগিতা রয়েছে জানিয়ে প্রত্যন্ত অঞ্চলে বসুন্ধরা এলপি গ্যাসের সহজপ্রাপ্তি নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি আরও বলেন, সিলেট বিভাগে এলপি গ্যাসের সহজপ্রাপ্যতা দীর্ঘদিনের যে সমস্যা ছিলো, ঢাকায় বসুন্ধরা এলপি গ্যাসের এশিয়ার দ্বিতীয় বৃহত্তর প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে এর সমাধান করা হবে এবং এক থেকে দেড় মাসের মধ্যে বাজারে সিলিন্ডারের কোনো সংকট থাকবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের, হেড অব মার্কেটিং এম এম জসীম উদ্দীন, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মাহাবুব আলম, হেড অব সেলস মীর টি, আই. ফারুক রিজভী, ডিজিএম অপারেশন অ্যান্ড প্ল্যানিং জাকারিয়া জালাল, সেক্রেটারি টু অনারেবল ভাইস চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম। হেড অব মার্কেটিং এম এম জসীম উদ্দীন বলেন, বসুন্ধরা এলপি গ্যাস নিরাপদ রাখতে ল্যাবরেটরিতে পরীক্ষার পর বাজারজাত করা হয় যার ফলে নিশ্চিত হয় সিলিন্ডারের সর্বোত্তম সুরক্ষা। হেড অব সেলস মীর টি আই ফারুক রিজভী বলেন, আগামী দিনগুলোতে বসুন্ধরা এলপি গ্যাস-এর উপর মানুষের আস্থা, পণ্যের সহজলভ্যতা ও গুণগতমান ধরে রাখাই হবে আমাদের প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের বিভিন্ন পর্যায়ের পরিবেশকরা অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন