All news

বগুড়ায় ১৫ অসচ্ছল নারী পেলেন সেলাই মেশিন

বগুড়ায় ১৫ অসচ্ছল নারী পেলেন সেলাই মেশিন

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আহমেদ আকবর সোবহানের সহায়তায় অসচ্ছল নারীদের জীবনে স্বচ্ছতা ফেরাতে বগুড়ার শেরপুরে ১৫ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। বসুন্ধরা শুভসংঘের আয়োজনে গতকাল বিকালে শেরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও দেশবরেণ্য কথাশিল্পী ইমদাদুল হক মিলন এসব সেলাই মেশিন তাদের হাতে তুলে দেন। সেলাই মেশিন পেয়ে বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই নারীরা। তারা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তাঁর পরিবারের জন্য দোয়া করেন।

SOURCE : বাংলাদেশ প্রতিদিন