‘শুভ কাজে, সবার পাশে’ এই প্রতিপাদ্যকে ধারণ করে বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে কাজিপুর উপজেলায় দরিদ্র, অসহায়, দুস্থ ও বানভাসী মানুষদের বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মাইজবাড়ী উচ্চ বিদ্যালয়ে দুই শতাধিক নারী-পুরুষ ও শিশুদের চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ ছাড়া বেশ কিছু মানুষের ডায়বেটিস পরীক্ষা এবং বিভিন্ন ওষুধ প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।তিনি বন্যাদুর্গত এলাকায় বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘এ কার্যক্রমের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। বসুন্ধরা গ্রুপের সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমগুলোতে আমি অভিভূত। এমন ভালো কাজের সাথে থাকাটাও ভাগ্যের ব্যাপার।’ বসুন্ধরা শুভসংঘের এসব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন মাইজবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালুকদার জাহাঙ্গীর আলম, বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক দেওয়ান শহীদুজ্জামান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সুমনা হক, মেডিক্যাল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস মীম, যুগ্ম সাধারণ সম্পাদক কমিউনিটি মেডিক্যাল অফিসার এনামুল হক, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রাকিব হাসান, কাজিপুর উপজেলা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক আশকার পাইন ও সাংগঠনিক সম্পাদক আশা সরকার প্রমুখ।
SOURCE : কালের কণ্ঠনওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ