বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলায় আরও ১৫ জন অসহায় নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে। এ নিয়ে তিনটি স্থানে তিন পর্বের অনুষ্ঠানে মোট ৬০ জন নারী মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই মেশিন পেয়েছেন।
রোববার (১ মার্চ) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউজে এই কল্যাণমূলক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা, বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠাতা এবং জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সভাপতি এম. মুহিবুর রহমান মুহিব। শুভসংঘের সহ-সভাপতি ও ইম্পেরিয়াল কলেজের পরিচালক সিতাব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম এবং শ্রীমঙ্গল প্রতিনিধি বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন। শুভেচ্ছা বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।
বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা, বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসুন্ধরার উদ্যোগে প্রায় তিন হাজার সেলাই মেশিন দিয়েছি। এটি যদি কেউ বিক্রি করে দেয়, তবে ৬, ৭ বা ৮ হাজার টাকা পেতে পারে। কিন্তু তাতে স্থায়ী কোনো উপকার হবে না। এই সেলাই মেশিনটি তোমরা যদি ঠিকভাবে ব্যবহার করো, তাহলে এর মাধ্যমে আয় করতে পারবে।
বাইরের কাজ না করলেও পরিবারের সদস্যদের কাপড় সেলাই করলে বড় অঙ্কের টাকা সাশ্রয় হবে। একটি বিশেষ হাতিয়ার আমরা তোমাদের হাতে তুলে দিলাম। সঠিক ব্যবহার করলে তোমাদের সংসারের চেহারা বদলে যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মৌলভীবাজারের সৈয়দ আহসান আক্তার দোলন, রাসেল আহমদ মাহমুদ, মো. আব্দুস সোপান সামি, মো. মনির উদ্দিন, জাবেদ আহমদ, মাহবুবুর রহমান, ইয়ামিন হোসাইন আহমদ সাব্বির, এম. মুহিবুর রহমান, শামসুল ইসলাম শুভ, সৃজন দাস প্রমুখ।
এর আগে ২৭ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে আয়োজিত অনুষ্ঠানে ৩০ জনকে এবং ২৮ ফেব্রুয়ারি কুলাউড়ায় আয়োজিত অনুষ্ঠানে ১৫ জনকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়।
SOURCE : Banglanews24বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ
Bashundhara Group Distributes Over 6,000 Copies of the Holy Quran Among Students
খুলনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 60 Underprivileged Women in Khulna
অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 20 Underprivileged Women in Abhaynagar