‘শুভ কাজে সবার পাশে’- শুভ সংঘের এই স্লোগানকে সামনে রেখে নাটোরে অসচ্ছল ২০ জন নারীকে ৫ মাস প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা শুভ সংঘ।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় নাটোর স্বপ্নকলি স্কুলে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান।
এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম শরিফ, শুভ সংঘের নাটোরের প্রধান উপদেষ্টা রেজাউল করিম রেজা, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মো. মামুন, শুভ সংঘের দপ্তর সম্পাদক শরীফ মাহদী আশরাফ জীবন এবং নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের নাটোর প্রতিনিধি নাছিম উদ্দিন নাছিম প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন শুভ সংঘ নাটোর জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান সৈকত ও অনুষ্ঠানটি পরিচালনা করেন শুভ সংঘ নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক সুস্ময় কুমার তনয়। পরে অতিথিবৃন্দ সেলাই মেশিনপ্রাপ্ত নারীদের তৈরিকৃত পোশাকের ডিসপ্লে প্রদর্শন করেন। এসময় তৈরি পোশাকের প্রশংসা করেন তারা।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান বলেন, আর্থিক অসচ্ছল এইসব নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন দেওয়ায় তারা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবেন। এছাড়া তারা এই মেশিনের মাধ্যমে কাপড় সেলাই করে যা উপার্জন করবেন সেটি কিছুটা হলেও সংসারের চাহিদা মেটাতে সহায়ক হবে। ’
এদিকে নাটোরের চকবৈদ্যনাথ এলাকার বিউটি বেগম বলেন, তার স্বামীর উপার্জনে সংসার ঠিকমতো চলে না। সন্তানদের নিয়ে কষ্টে তাদের দিন কাটে। তাই বসুন্ধরা শুভ সংঘ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে নাম লিখিয়ে পোশাক তৈরি করা শিখেছেন। এখন আশা করছেন এই সেলাই মেশিন দিয়ে পোশাক তৈরি করে উপার্জন করতে সক্ষম হবেন।
একই কথা বলেন শাহিদা ও তানিয়া খাতুন। তারা বলেন, এই ভালো কাজের জন্য আমরা বসুন্ধরা গ্রুপের কাছে ঋণী।
এদিকে সেলাই মেশিন হাতে পেয়ে চোখ মুছতে থাকেন অন্তরা খাতুন। তার চোখে মুখে আনন্দ আর তৃপ্তি, যেন তিনি বেঁচে থাকার একটা অবলম্বন পেলেন। তিনি বলেন, এবার বোধ হয় একটু ভালো থাকার রাস্তা খুঁজে পেলাম। কাপড় সেলাই করে উপার্জন করব। পরিবারের কষ্ট দূর হবে আমার। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন।
শুভ সংঘের নাটোর জেলা কমিটির প্রধান উপদেষ্টা ও কালের কণ্ঠের নাটোর প্রতিনিধি রেজাউল করিম রেজা বলেন, বসুন্ধরা শুভ সংঘের মূল স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে শুভ সংঘের সদস্যরা। তারা সমাজ সচেতনতামূলক নানা কাজের পাশাপাশি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনাসহ আর্থিকভাবে অসচ্ছল মানুষদের নানা ধরনের সহায়তা দিয়ে আসছে।
SOURCE : Banglanews24নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ