দিনরাত পরিশ্রম করে মানুষের কাছে যেসব কর্মী সংবাদপত্র পৌঁছে দেন এবার তাঁদের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। সংবাদপত্র বিক্রেতাদের (হকার) চারটি সংগঠনের জন্য ২০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স-১-এ ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সম্পাদক মো. সাহাবুদ্দিনের হাতে অনুদানের চেক তুলে দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।
এ সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সানের বিপণন বিভাগের প্রধানরা ও হকার্স সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
বসুন্ধরা গ্রুপের এমডি বলেন, ‘বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষ থেকে সব হকার ভাইয়ের প্রতি ঈদ মোবারক। আর্তমানবতার সেবায় বসুন্ধরা গ্রুপ শুরু থেকেই কাজ করছে। করোনার সময়ে যাঁরা কষ্ট করে পত্রিকা বিক্রি করছেন, এই দুঃসময়ে মানুষের কাছে সংবাদপত্র পৌঁছে দিচ্ছেন, তাঁদের পাশে আছে বসুন্ধরা গ্রুপ এবং ভবিষ্যতেও থাকবে। তারই অংশ হিসেবে আজ ২০ লাখ টাকা প্রদান করা হলো।
এর আগেও সহায়তা করেছি, আগামীতে আরো করব।’
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম হকার্স সমিতির নেতাদের উদ্দেশে বলেন, ‘আমরা সব সময় আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করেছি। আপনারাও আমাদের সঙ্গে আছেন। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিদ্ধান্ত নিয়েছেন করোনাভাইরাসের এই পরিস্থিতিতে আপনাদের পাশে দাঁড়াবেন।
তারই ধারাবাহিকতায় আমরা এর আগেও দুই হাজার হকার এবং অন্যদের সহায়তা করেছি। আজ ২০ লাখ টাকা হস্তান্তর করা হলো।’
এ সময় ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সার্কুলেশন ম্যানেজার মো. আবুল কালাম বলেন, ‘বসুন্ধরা বরাবরই সংবাদপত্র হকার্স সমিতি, কল্যাণ সমিতিসহ সব হকারের পাশে ছিল। এখনো আছে। আশা করি, ভবিষ্যতেও থাকবে।
আমরা এই অনুদানের জন্য কৃতজ্ঞ।’
সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সম্পাদক মো, সাহাবুদ্দিন বলেন, হকারদের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা গ্রুপকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ।
বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী বলেন, ‘ক্রান্তিলগ্নে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসংখ্য ধনবাদ জানাচ্ছি বসুন্ধরা গ্রুপকে।’
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রথম থেকেই দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। এর অংশ হিসেবে করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতাল তৈরিতে স্থাপনা দিয়ে সরকারকে সহযোগিতা করেছে এ শিল্প গ্রুপ। এ ছাড়া করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর তহবিলে ১০ কোটি টাকার চেকও হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরকে পিপিই ও মাস্ক, ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগকে মাস্ক, নৌবাহিনীকে মাস্ক, পিপিই ও খাদ্যসামগ্রী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) মাস্ক ও খাদ্যসামগ্রী এবং ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) মাস্ক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে মাস্ক ও পিপিই, রাজধানীর দুস্থ ও নিম্ন আয়ের কয়েক হাজার পরিবারকে খাদ্য সহায়তাসহ প্রতিদিন ইফতার করানো হচ্ছে পুলিশসহ কয়েক হাজার নিম্ন আয়ের মানুষকে।
SOURCE : কালের কণ্ঠনওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ